কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে নতুন বইয়ের উৎসব

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে নীলফামারীতে বই উৎসব পালিত হয়েছে।
সোমবার সকালে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এসময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।
সকাল ৯টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ও সকাল ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়।
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা,  জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে জেলার ছয় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
এবার জেলার ছয় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৮ লাখ ৫৬ হাজার ৪৩৮টি বই, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২৪ লাখ ৮৭ হাজার ৪৫০টি এবং মাদ্রাসাগুলোতে পাঁচ লাখ ৪৯ হাজার তিনশ’টি ও এবতেদায়ীতে দুই লাখ ৫৪ হাজার ছয়টি পাঠ্যবই বিতরণ করা হয়।

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…