কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র নেতার পিতার জানাজা ও দাফন সম্পন্ন

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের পিতা বিআরডিবি সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,দিয়াড়পাঁচিল কৃষক সমিতির সাবেক সভাপতি,পাঁচিল গোয়ালপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ সেখ ২৫ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ তাবলীগ জামাতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে বিএনপি নেতা এনামুলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মরহমের জানাযা নামাজ আজ বৃহস্পতিবার বাদ যোহর সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়াড়পাচিল মাদ্রাসা সংলগ্ন ব্রাক্ষ্মনবয়ড়া ঈদগাহ মাঠে বিপুলসংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।

জানাজার নামাজের পূর্বে বিএনপির পক্ষ্য থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাংবাদিক হারুনর রশীদ খান হাসান ও দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক আকাশ খন্দকার, খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমসহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…