কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা র‌্যাব কর্তৃক ১২৯০ (এক হাজার দুইশত নব্বই) পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অদ্য ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখ ২০.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ঈশ^রদী রেল স্টেশন হইতে ঈশ্বরদী বাইপাস পাকা সড়কের উপর হইতে ধৃত আসামী ১। মোহাম্মদ আলী (৫২), পিতা- মৃত আব্দুস সোবাহান, সাং- ফতেহ মোহাম্মদপুর, থানা- ঈশ^রদী, জেলা- পাবনাকে গ্রেফতার করে। উক্ত আসামীকে গ্রেফতার পূর্বক তার নিকট হতে ১২৯০ (এক হাজার দুইশত নব্বই) পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা ঈশ^রদী থানায় এজাহার দায়ের করা হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…