কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের এলেঙ্গায় সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার এলেঙ্গাতে সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৯তম শাখার উদ্বোধন হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এলেঙ্গা সোনালী ব্যাংক কার্যালয়ে ফিতা কেটে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. নূরুল আলম তালুকদার। পরে এলেঙ্গা রিসোর্ট হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ অফিসের জেনারেল ম্যানেজার মো. ছায়েফ উদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিডেট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. এবনুজ জাহান, এলেঙ্গা পৌরসভার মেয়র মো. নূর-এ-আলম সিদ্দিকী। এ সময় সোনালী ব্যাংকে’র বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই সাথে কালিহাতী শাখারও উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…