কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের কালিহাতীতে মদ পানে ২ জনের মৃত্যু

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর বেতডোবা গ্রামের ধেনুপালের ছেলে আনন্দ পাল (৪৫) ও একই গ্রামের ভজন পালের ছেলে গোপাল চন্দ্র পাল (৩৫) বিজয়া দশমী উপলক্ষে আনন্দ উৎসব করতে মাত্রাতিরিক্ত মদ পান করে। এতে তারা গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আনন্দ পালকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপাল পালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর আনন্দ পাল বৃহস্পতিবার ভোরে এবং গোপাল পাল বৃহস্পতিবার সকাল ৮ টায় মৃত্যুবরন করে। এছাড়া ওইদিন মদ পানে অসুস্থ্য হয়ে একই গ্রামের প্রায় ১০/১২ জন কালিহাতীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে কালিহাতী থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন মদ পানে আনন্দ পাল ও গোপাল পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…