কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল সদরে ব্রীজের এপ্রোচ সড়কেরে মাটি ধ্বসে চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটক

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত একটি ব্রীজের এপ্রোচ সড়কের মাটি ধ্বসে বিশাল খাদের সৃষ্ঠি হয়েছে। এ কারনে টাঙ্গাইল শহরের সাথে বৃহৎ চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর যাবৎ প্রভাবশালীরা ধলেম্বরীর নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। এর ফলে এ এলাকায় নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে। এ কারনে চারাবাড়ি এলাকার এসডিএস প্রজেক্ট সংলগ্ন ব্রীজটি অনেক আগেই ঝুকিপুর্ণ হয়ে উঠেছিল। গত রাতের বৃষ্টির কারেনে ব্রীজের এপ্রোচ সড়কেরে মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্ত ও খাদের সৃষ্ঠি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রীজের উভয় পাশে আটকা পরেছে যানবাহন। এতে করে দুভোর্গে পরেছেন যাত্রীরা। সদর উপজেলার কাতুলী ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন দ্রুত এপ্রোচের মাটি ভরাট করে যানচলাচলে ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…