কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করার প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনঃ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
অন্যায় ভাবে সনদ পত্র যাচাইয়ের জন্য নোটিশ প্রদান করার প্রতিবাদে রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকারের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেয় কয়েক শত মুক্তিযোদ্ধা। টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে ১৩ নভেম্বর বুধবার বুধবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইলের পৌর মেয়র শহীদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান খান, কমান্ডার আব্দুল বাতেন, মফিজ উদ্দিন মহি, মুক্তিযোদ্ধা হায়দার আলী হিরা, মুক্তিযোদ্ধা আলী আকবর, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, নয়ন উদ্দিন নয়ন প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, মুক্তিযোদ্ধা পরিচয়দানকারি মনিরুল ইসলাম জমি জবর দখল করায় তার বিরুদ্ধে গ্রাম্য আদালত থেকে পরপর ৩ বার নোটিশ করা হয়। এতে কর্ণপাত না করায় তার বিরুদ্ধে গত ৫ নভেম্বর মুক্তিযোদ্ধা যাচাইয়ের জন্য নোটিশ প্রদান করা হয়। এতে করে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ও চাপাক্ষোভ বিরাজ করছে। মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধারা ইউএনও‘র কাছে স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…