কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় সাহিম (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলাধীন অমরখানা সেতু সংলগ্ন বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিম সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেকরমারী এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং সে দ্বারীকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে সাহিম সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা সেতু সংলগ্ন এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা তেঁতুলিয়াগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু যায় তার।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আঃ কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয় নি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…