কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ঘুষ গ্রহনকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার আটক

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ঘুষ গ্রহণকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার জাকির হোসেনকে হাতে নাতে আটক করেছে দুদক।
বুধবার সকালে টাঙ্গাইল এডভোকেট বার সংলগ্ন মজা হোটেল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার/বেঞ্চ সহকারী জাকির হোসেনকে আটক করা হয়।
টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার দাস জানান, স্বপন মিয়ার একটি ব্যাংক চেক হারিয়ে যায়। স্বপন চেক হারানো বিষয়টি যেকোনভাবে জানতে পেরে ব্যাংককে অবহিত করলে ব্যাংক থেকে টাকা উত্তোলন পক্রিয়া বন্ধ হয়ে যায়।
এরপর চেকটি পাওয়ার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবর মামলা করা হয়। চেক পাওয়ার বিনিময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার/বেঞ্চ সহকারী জাকির হোসেন চেকপ্রাপ্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই প্রেক্ষিতে বুধবার ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় টাঙ্গাইল বার সমিতি সংলগ্ন মজা হোটেল থেকে তাকে দুদকের একটি টিম হাতে নাতে আটক করে।
আটককৃত পেশকার জাকির হোসেনের নামে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…