কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম এর নেতৃত্বে জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক ও সদস্যসহ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।
১৪ জুলাই শনিবার টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে যোগদানকারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় যোগদানকারীদের নাম পরিচয় পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…