কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ জুলাই রবিবার এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আবদুল বাছেত মিঞা প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে কোর্ট চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…