কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে জেএসসি ও জেডিসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। আজ ৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আশরাফুল মমিন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মো. শাহরিয়ার রহমান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম প্রমুখ।

উল্লেখ্য এ বছর টাঙ্গাইলে ১২ টি উপজেলার ৫৩ টি কেন্দ্রে ও ৫২টি ভেন্যুতে মোট ৬৮ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৬০ হাজার ১৬৪ জন ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৮ হাজার ৫৭ জন অংশ নিবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…