কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে পেশাদার মোবাইল চোর গ্রেফতার

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ১১টি মোবাইল সেট ও ১টি ট্যাবসহ মো. আব্দুর রহিম ওরফে কালু নামের এক পেশাদার মোবাইল চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকা হতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের এসআই মো. হাফিজুর রহমান (১), এসআই আই হাবিব আল নোমান, এএসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তি বাসাইল উপজেলার কাশিল গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার্চ ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…