কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মইনুল হোসেনের ৬ মাসের জামিন, মামলা স্থগিত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রংপুর ও জামালপুরে দায়ের করা মানহানির মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। একই সঙ্গে দুই মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করে সেগুলোর নথি তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি রেজাউল করিম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাসুদ রানা। টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

উল্লেখ্য, গত ১৬ই অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মইনুল হোসেন ‘চরিত্রহীন’ মন্তব্য করেছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা- সমালোচনার ঝড় ওঠে।

পরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। একই অভিযোগ এনে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আরেকটি মামলা হয়। যদিও মামলা দু’টিতে হাইকোর্ট থেকে জামিন নেন ব্যারিস্টার মইনুল। ওই দুই মামলা ছাড়া তার বিরুদ্ধে রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভোলা ও কুড়িগ্রামেও মামলা হয়। এরমধ্যে একাধিক মামলায় পরোয়ানা জারি করেন বিচারিক আদালত।

গত ২২শে অক্টোবর রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…