কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। যাদের অপরিসীম বীরত্ব, মহান আতত্যাগ ও রক্তের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীনতা অর্জিত হয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ঋণ অপরিশোধ্য। সেই ঋণ-স্বীকারের দায় থেকেই এলিট ক্লাব বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলিট ক্লাবের সভাপতি মুনিরুজ্জামান বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি । বিশেষ অতিথি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, এলিট ক্লাবের আজীবন সদস্য মো. আব্দুস ছালাম চাকলাদার। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতিক, খন্দকার জহুরুল হক ডিপটি, শহীদুর রহমান শাহজাহান, সাবেক ডেপুটি কমান্ডার খন্দকার আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এলিট ক্লাবের সাধারণ সম্পাদক অনীক রহমান বুলবুল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…