কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে জামায়াতের ৪ নেতা-কর্মী গ্রেফতার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে গোপন বৈঠকের সময় জামায়াতের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি সিডি ও ইসলামী বই জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জগদল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন (৪৩), পঞ্চগড় বাজার ইউনিট জামায়াতের আমির মো. নাজিম উদ্দিন (৪৮), সেক্রেটারি মো. আতিক (৩০) এবং অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক ও জামায়াত কর্মী মো. শহিদুল ইসলাম (৬২)।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের ধাক্কামারা এলাকার খালপাড়ায় ওয়ার্ড জামায়াতের সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারীর বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে রাতে খালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সঙ্গে থাকা কয়েকজন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…