কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ১১ জুন সোমবার ওই অনুষ্টানের আয়োজন করা হয়।

ওই সময় সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের সাথে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সরকারের উপ-সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সায়েদুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) মোঃ মোশাররফ হোসেন, সাংবাদিকগণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা’সহ অন্যান্য সুধীজন।

ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা নিউজ ২৪ এর হেড অব নিউজ ফ্রেন্ডশিপ স্কুলের সভাপতি জুয়েল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। ইফতারের পূর্বে দেশ ও জাতির সম্মৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ আব্দুল্লাহ। এরপর ফ্রেন্ডশিপ স্কুলের কোমলমতি শিশুদের সাথে অতিথিরা ইফতার করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…