কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা শতভাগ উত্তীর্ণ হয়েছে। টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১ জনে এ+, ২৩১ জন এ গ্রেড সহ শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার ফলাফল ঘোষণার পর টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জিত কুমার রায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করায়। সেই সাথে তাদেরকে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার জন্য উৎসাহ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান, অন্যান্য কর্মকর্তা'সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের বলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জিত কুমার রায়ের তত্ত্বাবধানে আজকের এই সাফল্য অর্জন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকগন, অভিভাবকগণ এবং ছাত্র-ছাত্রীদের অক্লান্ত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করায় সকলের প্রতি শুভকামনা রইল।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…