কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বিপ্লবে’র মনোনয়ন ফরম সংগ্রহ ও ব্যাপক গণসংযোগ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান মানবাধিকার কর্মী মোঃ ওমর ফারুক বিপ্লব নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংগঠনের নেতাকর্মী, শুভাকাংখী ভাই বন্ধু ও সমর্থ দের নিয়ে ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর একটি মোটরসাইকেল শোডাউন আদালত প্রাঙ্গন’সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। তিনি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের টাঙ্গাইল জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরেই টাঙ্গাইল সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বিপ্লব তার নির্বাচনী এলাকায় প্রতিদিন ভোর হতে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লা, হাটে বাজারে এমনকি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ব্যাপক গণসংযোগ করছেন।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এই প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার করটিয়া, গালা, ঘারিন্দা, মগড়া, কাকুয়া, হুগড়া, কাতুলী, মাহমুদনগর, ছিলিমপুর, পোড়াবাড়ী, দাইন্যা, বাঘিল’সহ টাঙ্গাইল পৌর এলাকার ১৮টি ওয়ার্ড এবং এর আশপাশের গ্রামগুলোতে ভোটারদের সাথে কুশল বিনিময় করে তাঁর পক্ষে গণমত এবং গণ রায় তৈরি করার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছে। প্রতিদিন তাঁর সমর্থকগন প্রার্থীর পক্ষে মোটর সাইকেল শোডাউন, লিফলেট বিতরন করে ভোট ও দোয়া প্রার্থনা করছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…