কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড় জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী সম্রাট

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২৮ অক্টোবর পঞ্চগড় জেলা পরিষদের উপ-নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩১৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও পঞ্চগড় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট।

বিজয়ী আনোয়ার সাদাত সম্রাটের নিককটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চশমা প্রতীকে পেয়েছেন ২২৮ ভোট।

আজ ২৮ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার পাঁচ উপজেলার ১৫ টি কেন্দ্রে জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে বেসরকারি ভাবে নির্বাচিত হনন সম্রাট।

জেলার ৫টি উপজেলার মোট ১৫টি কেন্দ্রে মোট ৫৮৩ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আলহাজ্ব আমানুল্লাহ বাচ্চু জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…