কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল-২ আসনে বিএনপির মনোনয়ন কিনলেন পিন্টু, টুকু, স্বপন ফকির ও নাসিরুদ্দিন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি’র মনোনয়ন কিনলেন দুই ভাই বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল-২ আসনের পাশাপাশি টাঙ্গাইল-৫ আসন থেকেও সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন কেনা হয়।

এছাড়াও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)আসনের পাপাশাশি এ আসন থেকেও সোমবার মনোনয়ন কিনেছেন ফকির মাহবুব আনাম স্বপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক নেতা নাসির উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।

পিন্টু ও টুকুর পক্ষে মনোনয়ন কিনেন তাদের ভাই টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি শামছুল আলম তোফা এবং আব্দুস সালাম পিন্টুর দুই মেয়ে পূর্ণি ও ডা.সাফওয়াত সাবা। ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে আব্দুস সালাম পিন্টু ও প্রায় দুইশো মামলার বোঝা মাথায় নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বর্তমানে কারাগারে আছেন।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…