কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ডামুড্যায় যুব সমাজের উদ্দোগে ওয়াজ মাইফিল অনুষ্ঠিত

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার উত্তর বাজার যুব সমাজের উদ্দোগে ১ দিন ব্যাপী সিরাতুন্নাবী (স) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ডিসেম্বর) বিকেল ৫ থেকে ধানহাটা মাঠে এই সিরাতুন্নাবী (স)'র ওয়াজ অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরাআন গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি অন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হাফেজ মাওলানা সুলাইমান কবীর নোমানী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা হামিদিয়া কমিল মাদ্সার মুহাদ্দীস মুফতী শরীফ মহাঃ ইমরান বীন নূর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনার আকবর শিকদার।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন হাফেজ ক্বারী মোঃ শফিউল্লাহ বিন আব্দুর রহমান। গজল পরিবেশন করেন, আল আমিন, আবু আব্দুল্লাহ, হুজাইফা শান্ত, ইয়াকুব হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উত্তর পাড়া জম জম জামে মসজিদের খতিব এনামুল হক।

সার্বিক তত্বাবধানে, নাবিল আহমেদ, মিরাজ বেপারী সহ উত্তর বাজার যুব সমাজ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…