কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিএনপির কর্মী মনে করে কনস্টেবলকে রাস্তায় পেটালেন ওসি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির কর্মী মনে রাস্তায় পুলিশের এক কন্সটেবলকে রাস্তেয় পেটালেন ওসি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজার চৌমুহনায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চৌমুহনা থেকে সকাল ১০টায় বিএনপির মিছিল হওয়ার কথা ছিল। সেখানে সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করতে আসেন ডিএসবির সদস্য আবুল বাশার। এ সময় মডেল থানার এসআই তাপসের নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনায় দায়িত্ব পালন করছিলেন। বেলা ১১টার দিকে বিএনপির ১৫-২০ জন নেতাকর্মী রাস্তায় জড়ো হয়। সেখানে দায়িত্ব পালন করছিলেন আবুল বাশার। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ডিএসবির সদস্য আবুল বাশারকে পেছন দিক থেকে এসে বিএনপির কর্মী বলে পেটাতে থাকেন। এ সময় বাশার নিজেকে ডিএসবি সদস্য বলে পরিচয় দিলে তিনি থেমে যান।

আবুল বাশার জানান, পুলিশ সুপারের নির্দেশে ডিআইও-১ আবু তাহেরের সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে চৌমুহনা পয়েন্টে যাই। আমি যখন ছবি তুলতে যাই, তখন ওসি আচমকা পেছন থেকে এসে ড্রেস পরিহিত অবস্থায়ই আমাকে আক্রমণ করেন। তবে আমি নিজেকে ডিএসবি সদস্য বলে পরিচয় দিলে তিনি থেমে যান।

ওসি আলমগীর হোসেন অনুতপ্ত হয়ে বলেন, বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার। যেহেতু গোয়েন্দা সংস্থার বাশারের আলাদা ড্রেস ছিল না তাই ছত্রভঙ্গ করার সময়ে বিএনপির কর্মী মনে হয়েছে। পরে পরিচয় পেয়ে আমরা বিষয়টা মিটিয়ে নিয়েছি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…