কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঢাকাটাইমস সম্পাদককে হুমকির প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দৈনিক ‘ঢাকাটাইমস’, অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ১১টায় ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে ঢাকাটাইমস-এর ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম খান রাজুর পরিচালনায় ঘাটাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-ঘাটাইল প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ), সহ -সভাপতি খান ফজলুর রহমান (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক) ,নিউজ২৪টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান,সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ(দৈনিক দিনকাল) ,যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ ( দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক মো.মাসুম মিয়া (দৈনিক সমকাল),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা), মোঃ সবুজ সরকার সৌরভ (দৈনিক টাঙ্গাইল সময়), খাইরুল ইসলাম(বাংলাদেশ টুডে) প্রমুখ। মানববন্ধন শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও সুব্রত বাইন পরিচয় দিয়ে সাংবাদিক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা দাবি অত্যন্ত উদ্বেগের বিষয়। যখন দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ চলছে, তখন এ ধরণের ঘটনা নতুন করে আতঙ্কের জন্ম দেয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান সাংবাদিকরা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…