কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সদর উপজেলার গলায় ফাঁস দেওয়া অবস্থায় আঁখি (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে সদরের সাতমেড়া ইউনিয়নে ইউনিয়নের গোয়ালঝাড় এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আঁখি একই এলাকার আজগর আলীর মেয়ে। সে জগদল নূর আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কোদাল খুঁজতে আঁখিদের বাড়িতে যায় প্রতিবেশী সালাম। এসময় কারও সাড়া না পেয়ে ঘরের ভেতরে গেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আঁখিকে ঝুলন্ত দেখে স্থানীয়দের জানায়।

পঞ্চগড় সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) আবু আক্কাছ জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখনো মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, স্বজনদের উপর অভিমান করে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…