কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া নামক স্থানে বাস চাপায় দুই সাইকেল আরোহী নিহত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা-টাঙ্গাইল মহা সড়কের ভাতকুড়া নামক স্থানে বাস চাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল ৯ জুন শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দীর্ঘসময় পর প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাবাবিক হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিদের অভিযান চলছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যানজট নিরসনের কাজ করে যাচ্ছে।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়ায় ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই সাইকেল আরোহী নিহত হয়। নিহত একজনের নাম সাগর মিয়া, অপর জনের নাম শরিফ হোসেন তারা পেশায় রাজ মিস্ত্রি ছিলো তাদের উভয়ের বাড়ী সদর উপজেলার তেতুলিয়া গ্রামে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…