কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁ জেলার ৬টি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ৪৩ জন

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীগন জেলার ৬ টি আসনের বিপরীতে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামীলীগের ৭ জন, বিএনপি’র ১৫ জন, জাতীয়
পার্টি’র ৪ জন, জেপি মঞ্জু ১ জন, বাম গণতান্ত্রিক জোটের ৩ জন, ইসলামী আন্দোলন ৬ জন, বিকল্পধারা ১ জন, জাসদ ১ জন এবং স্বতন্ত্র ৫ জন।

আওয়ামীলীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নিকট ৬ টি আসনের বিপরীতে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি সাধন চন্দ্র মজুমদার, বিএনপি মনোনীত মোস্তাফিজুর রহমান, ডাঃ ছালেক চৌধুরী ও মাসুদ রানা, ইসলামী আন্দোলন মোস্তাফিজুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের মঙ্গল কিসকু, বিকল্প ধারার আবু হেনা মোস্তফা কামাল ও জাপা আকবর আলী কালু।

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) থেকে আওয়ামীলীগ মনোনীত জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, বিএনপি মনোনীত শামসুজ্জোহা খান ও খাজা নজিবুল্লাহ চৌধুরী ইসলামী আন্দোলন দেলোয়ার হোসেন এবং প্রকৌশলী আকতারুল আলম (স্বতন্ত্র)।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) থেকে আওয়ামীলীগ মনোনীত বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম, বিএনপি মনোনীত পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও রবিউল আলম বুলেট, এ্যাড. তোফাজ্জল হোসেন (জাপা), জয়নাল আবেদীন মুকুল (বাম গণতান্ত্রিক জোট), জাবেদ আলী ( বিএনএফ) এবং সেকেন্দার আলী (ইসলামী আন্দোলন)।

নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক (আওয়ামীলীগ), মোঃ শামসুল আলম প্রামানিক, ডা: ইকরামুল বারী টিপু ও আব্দুল মতিন (বিএনপি), ডাঃ এস এম ফজলুর রহমান
(বাম গণতান্ত্রিক জোট), শহিদুল আলম (ইসলামী আন্দোলন), সাইদুর রহমান (জেপি ), ড. এনামুল হক (জাপা), এ্যাড. আব্দুল বাকী ( স্বতন্ত্র), আব্দুর রহমান এবং আব্দুর রাকিব (স্বতন্ত্র)।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক বানিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের পুত্র
ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক (আওয়ামীলীগ), জাহিদুল ইসলাম ধলু, নজমুল হক সনি ও অবঃ লেঃ কর্নেল আব্দুল লতিফ খান (বিএনপি), আশরাফুল ইসলাম (ইসলামী আন্দোলন), ইফতারুল আলম বকুল (জাপা) এবং আজাদ হোসেন মুরাদ (জাসদ)।

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসন থেকে আওয়ামীলীগ মনোনীত বর্তমান এমপি ইসরাফিল আলম, বিএনপি মনোনীত সাবেক প্রতিমন্ত্রী
আলমগীর কবির ও রেজাউল ইসলাম রেজা, শাহজাহান আলী (ইসলামী আন্দোলন) এবং আনোয়ার হোসেন হেলাল (স্বতন্ত্র)।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…