কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় ভুটভুটি চাপায় মা-মেয়ে নিহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় ভুটভুটি চাপায় অন্তঃস্বত্তা মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আকবার হোসেনর স্ত্রী রিমি খাতুন (৩৫) ও মেয়ে বর্ষা খাতুন (৭)।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, সকালে চর বাঙ্গাবাড়িয়া গ্রামে বাড়ির সামনে স্ত্রী সন্তানকে অটোভ্যানে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলেন আকবার হোসেন।

এ সময় পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মা মেয়ে নিহত হয়। আহত হন আকবার হোসেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত রিনি ৮ মাসের অন্তঃস্বত্তা ছিলেন। খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…