কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নবগ্রাম দাখিল মাদ্রাসায় বই দিবস উদযাপন

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদ্রাসায় আজ রোববার সকাল ১০টায় আন্তর্জাতিক বই দিবস উদ্যাপন করা হয়েছে। পাঠাভ্যাস কর্মসূচির আয়োজনে অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের সম্পাদনায় এ সময় জ্ঞান পিপাসা নামে একটি দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়। সহকারি বিএসসি শিক্ষক আমিনুর ইসলামের লেখন ও চিত্রায়নে শিক্ষার্থীদের স্বরচিত লেখা বুকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবার আনুষ্ঠানিকতার মাধ্যমে দিয়ালিকাটি নবরুপে আত্মপ্রকাশ করে।
প্রতিষ্ঠানের সুপার মাওলানা হাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধার সৃজনশীল পরিস্ফুটনের লক্ষ্যে আন্তর্জাতিক বই দিবস উদ্যাপন উপলক্ষ্যে আমাদের এ মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য সাহিত্য, ধর্মীয় ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংক্রান্ত বই পড়িয়ে জ্ঞান পিপাসা বাড়িয়ে নিজেদের প্রতিভাকে বিকশিত করার উদ্যোক্তা হিসাবে প্রতিনিয়ত কাজ করছে পাঠাভ্যাস কর্মসূচি। এ কর্মসূচির অন্তর্ভূক্ত শিক্ষার্থীদের সৃজনশীল স্বরচিত লেখা ও সাধারণ জ্ঞানের উপর বিশেষ মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে মেধা বিকাশে সফলতা অর্জনকারীদের বছর শেষে আকর্শনীয় বিভিন্ন ধরণের বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। যার ধারাবাহিকতায় গত বছরের পাঠাভ্যাস কর্মসূচির বইয়ের উপর বিশেষ মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আজ এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী দেশি-বিদেশি লেখকদের মহামূল্যবান বই উপহার হিসাবে গ্রহন করে।
অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মাওলানা মো. মোজাফর হোসেন এর সভাপতিত্বে আন্তর্জাতিক বই দিবস উদ্যাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাবেক সভাপতি সুলতান মাহমুদ গজনবী, অত্র প্রতিষ্ঠানের সিনিয়ন শিক্ষক মাওলানা আ. ছাত্তার, মো. আ. রশিদ, মো. রফিকুল ইসলাম বাদশা, মো. হুমায়ুন কবির, আলহাজ্ব হাফেজ মাওলানা মো. নূরুল ইসলাম বাচ্চু, আমিনুর ইসলাম (এমএসসি) ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক সেলিম হোসেন প্রমূখ। এসময় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…