কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নবগ্রাম দাখিল মাদ্রাসায় জ্ঞান পিপাসা’র মোড়ক উন্মোচন

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শিক্ষার্থীদের সুপ্ত মেধার সৃজনশীল পরিস্ফুটনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদ্রাসায় জ্ঞান পিপাসা নামে একটি দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। পাঠাভ্যাস কর্মসূচির আয়োজনে অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের সম্পাদনায় শিক্ষার্থীদের স্বরচিত লেখা বুকে ধারণ করে প্রতিবছরের ন্যায় গতকাল রোববার আনুষ্ঠানিকতার মাধ্যমে দিয়ালিকাটি নবরুপে আত্মপ্রকাশ করে।
জ্ঞান পিপাসার সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, আন্তর্জাতিক বই দিবস উদ্যাপন উপলক্ষ্যে আমাদের এ মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য সাহিত্য, ধর্মীয় ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংক্রান্ত বই পড়িয়ে জ্ঞান পিপাসা বাড়িয়ে নিজেদের প্রতিভাকে বিকশিত করার উদ্যোক্তা হিসাবে প্রতিনিয়ত কাজ করছে পাঠাভ্যাস কর্মসূচি। এ কর্মসূচির অন্তর্ভূক্ত শিক্ষার্থীদের সৃজনশীল স্বরচিত লেখা ও সাধারণ জ্ঞানের উপর বিশেষ মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে মেধা বিকাশে সফলতা অর্জনকারীদের বছর শেষে আকর্শনীয় বিভিন্ন ধরণের বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। যার ধারাবাহিকতায় গত বছরের পাঠাভ্যাস কর্মসূচির বইয়ের উপর বিশেষ মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আজ এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী দেশি-বিদেশি লেখকদের মহামূল্যবান বই উপহার হিসাবে গ্রহন করে।
অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মাওলানা মো. মোজাফর হোসেন এর সভাপতিত্বে জ্ঞান পিপাসার মোড়ক
উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সুলতান মাহমুদ গজনবী, অত্র প্রতিষ্ঠানের সিনিয়ন শিক্ষক মাওলানা আ. ছাত্তার, মো. আ. রশিদ, মো. রফিকুল ইসলাম বাদশা, আলহাজ্ব হাফেজ মাওলানা মো. নূরুল ইসলাম বাচ্চু, আমিনুর ইসলাম (এমএসসি) ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক সেলিম হোসেন প্রমূখ। এসময় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…