কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জন্মষ্টমী

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা দেশে প্রতিবছরের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও সোনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব উপলক্ষ্যে জন্মষ্টমী পালন করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১০টায় এক বর্ণাঢ্য যালির মধ্য দিয়ে জন্মষ্টমীর অনুষ্ঠানের সূচনা করা হয়। র‌্যালিটি উপজেলার মেইন গেইট থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরীর সঞ্চালনায় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি পবিত্র কুমার, সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অবিনাষ চন্দ্র মহন্ত, আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি বিষদমনি টপ্প্য, উপজেলা রবিদাস পরিষদের সভাপতি নকুল রবিদাস, নিয়ামতপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি লগেন কুজুর, ওরাও ছাত্র পরিষদ (বসা) সভাপতি কাজল কুজুর, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তুশিত কুমার সরকার, প্রমুখ।

আরও পড়ুন

ধর্ম

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস; এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ২৪শেডিসেম্বর শুক্রবার ওয়াশপুরে লিডো পিস হোম, আমাল ফাউন্ডেশন, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের সহযোগিত…

ধর্ম

কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন পূজা মন্দির ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সা…

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…