কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদা উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারী) সাকোয়া বীর পাড়া ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাদেরকে ৪ শত পিচ ইয়াবা সহ আটক করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন,একই উপজেলার খয়েরপুর গ্রামের মৃত- আবু তালেবের ছেলে মো: জাহাঙ্গীর আলম ওরফে মনোয়ার হোসেন ওরফে ডিপজল ওরফে ফুলমিয়া (৫৭) এবং নব সাকোয়া গ্রামের মো: আবু বক্কর সিদ্দীক এর ছেলে মো: মুস্তাফিন নয়ন(৩৬)।

তারা দুজনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গতকাল শনিবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মো: মোজাফফর হোসেন তাঁর সঙ্গীও ফোর্স নিয়ে সাকোয়া বীর পাড়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাদেরকে ৪ শত পিচ ইয়াবা সহ হাতে নাতে আটক করে।

তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন মোজাফফর হোসেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…