কাগজ২৪ — অবিচল সত্যের পথে

প্রধানমন্ত্রীর কাছে শহীদ বাপ্পীর ছেলের খোলা চিঠি

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রিয় দিদা(শেখ হাসিনা) ৷

আমার সালাম নিবেন ৷ আমি আপনার সন্তান সমতুল্য শহীদ আমিনুর রহমান খান বাপ্পির ছেলে আজকের এই ২১ নভেম্বর ২০০৩ সালে বিএনপি-জামাত সরকারের সময় কিছু চিহ্নিত সন্ত্রাসী হামলায় শহীদ হন আমার বাবা ।

তারপর থেকেই চাচাদের স্নেহে বেড়ে ওঠা হয় আমার ৷

আমি প্রতিদিন আমার বাসায় যাওয়া এবং আসার পথে মোড়ে আমার বাবার সেই মিনারের দিকে একবার হলেও তাকাই মনে হয় আমার বাবা আমার সামনে দাড়িয়ে আছে । আমি যখন কোন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে যখন জানতে পারে আমি শহীদ বাপ্পির ছেলে তখন আমাকে মাথায় হাত দিয়ে দোয়া এবং বুকে নিয়ে আদর করে । একজন বাবা তার সন্তানের জন্য রেখে যায় ধন-সম্পদ কিন্তু আমার বাবা আমার জন্য রেখে গিয়েছেন মানুষের দোয়া এবং ভালোবাসা । আমার বাবাকে আমি সামনে পেলে বলতাম বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি । মানুষ তো একজন মারা গেলে একজন কেই হারায় আর কুদরত তো আমাকে আমার জীবন থেকে দু’জনকে নিয়েছে, বাবা-মার স্নেহ কি কখনো বুঝিনি আসলে আমি তো আমার বাবা-মাকে দেখিই-নি, দিন যাচ্ছে বাবা-মার অভাবটা আমার মধ্যে একটু একটু করে বাড়ছে…

একটা সন্তান তো বেড়ে ওঠে তার মায়ের কোলে কিন্তু আমার বেড়ে উঠা হয়েছে আমার দিম্মার কোলে যিনিই এখন আমার শেষ ঠিকানা আর তাকে ঘিরে আমার এখন বেড়ে ওঠা, আমার এই পরিবারে একটি বন্ধু আছে যাকে আপনি মুক্তি নামে চিনেন যাকে আমি চাচা বা বাবা বলে কখনো ডাকি না সব সময় বন্ধু বলে ডাকি যার সাথে আমি আমার জীবনের প্রতিটা গল্প শেয়ার করি আজ সেও আমার কাছে থেকে অনেক দূরে…

আমার দাদা বীর মুক্তিযোদ্ধা (আতাউর রহমান খান) একজন সৎ ও বঙ্গবন্ধু প্রেমিক মানুষ সে আওয়ামীলীগের জন্য তার চারটি সন্তান দিয়ে দিয়েছে । আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমার পরিবার, যে দলকে সুসংগঠিত করার জন্য আমার বাবাকে হত্যা করা হয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীরাই আজ সংগঠনের অনুপ্রবেশকারী।

জিলান খান
(ত্যাগী আওয়ামীলীগ নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর পুত্র)

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…