কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধ নিহত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে আবাদি জমি নিয়ে ঝগড়া করার সময় প্রতিপক্ষের ধাক্কায় সুবল দেব (৬০) নামে এক হিন্দু বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সুবল দেব তার আবাদি জমি থেকে কিছু অংশ প্রতিবেশি মতি মিয়ার কাছে বিক্রি করে। ক্রেতা মতি মিয়া জমিটির যে অংশ ক্রয় করেন সে অংশ দলিল রেজিট্রি না করে সুকৌশলে অন্য অংশ দলিল রেজিট্রি করে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মাঝে বিরোধের সৃষ্টি হয়। যার জেরে শুক্রবার দুপুরে দু’পক্ষের মাঝে ঝগড়া করার সময় হাতাহাতি হয়। এক পর্যায় মতি মিয়ার ধাক্কায় সুবল দেব মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…