কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ব্লাস্টের উদ্যোগে আইনজীবীদের সমসাময়িক আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

 

 

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বিনামূল্যে আইনী সহায়তা প্রদানকারী সেচ্ছাসেবী মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে আইনজীবীদের সমসাময়িক আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিতি হয়েছে। টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতি ভবনের ২য়তলায় ১৮ নভেম্বর শনিবার দিনব্যাপী ওই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কার্যক্রমের উদ্দেশ্য ও বিষয়বস্তু নিয়ে প্রারম্ভিক আলোচনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্রধান কার্যালয়ের প্রশিক্ষন সেলের প্রশিক্ষক এডভোকেট মো. মোসাদ্দিক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল বাকী মিয়া। পারিবারিক আইন, পিতামাতার ভরন পোষন আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন ও পর্ণগ্রাফী আইন’সহ বিভিন্ন আইন বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের প্যানেল আইনজীবী এডভোকেট মোঃ হুমায়ুন কবীর ও এডভোকেট প্রবীর কুমার মোদক। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আবু রায়হান খান, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এডবেভাকেট খন্দকার আমিনা রহমান, স্টাফ ল’ ইয়ার এডভোকেট খাদিজা আক্তার, ফিনান্স এন্ড এডমিন অফিসার মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাপোর্ট স্টাফ জুরান চন্দ্র দাস, ইন্টার্ন আঁখি আক্তার সহ প্রশিক্ষনে অংশগ্রহনকারী ব্লাস্টের প্যানেল আইনজীবীগণ।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…