কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা উদ্বোধন

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী এর আয়োজনে শুক্রবার (১১ আগষ্ট)  বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়।  উদয়ন শিশু বিদ্যাপীঠ মাঠে এ কর্মসূচির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, সাবেক ছাত্রনেতা ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
কর্মসূচি উদ্ধোধনের পর জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের নের্তৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই গাছের চারা কাঁধে নিয়ে শহরের বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেন।

জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান, মন্ত্রী আসাদুজ্জামান নূরের সহযোগিতায় জেলা শহরের প্রতিটি বাড়িতে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। একই কর্মসূচি পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় স্ব স্ব উপজেলা ছাত্রলীগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

sk_2


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…