কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ইকরা কোণাবাড়ী মহিলা মাদ্রাসা’র উদ্বোধন

 

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার পৌরশহরের কোণাবাড়ী মসজিদ (টাওয়ার সংলগ্ম) স্থানে নবনির্মিত মাদ্রাসাটিতে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অধ্যয়নরত ছাত্রীদের কোরআন-হাদিসের আলোকে দ্বীনি শিক্ষার ছবক দিয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলার নগদাশিমলা ইউনিয়নের মজিদপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জোবায়ের আহমদ (দাঃ বাঃ) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিদপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা জয়নাল আবেদীন (দাঃ বাঃ)।
গোপালপুর থানা মসজিদের পেশ ইমাম ও অত্র মাদরাসার মুহতামিম ও পরিচালক মাওলানা মোঃ আবুল খায়ের হোসাইনের সঞ্চালনায় কোরআন-হাদিসের আলোকে ছেলেদের পাশাপাশি মেয়েদের দ্বীনি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন- গোপালপুর থানার ওসি (তদন্ত) মোঃ সোহরাব হোসেন (বি.পি.এম), পৌরশহরের কাজীবাড়ী কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মহিউদ্দিন (দাঃ বাঃ) ও মাদ্রাসারটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ যায়েদ মাহবুব আঙ্গুর প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভি.এম.কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রফিকুল আলম ও তাঁর সহধর্মীনী অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক মরিয়ম খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…