কাগজ২৪ — অবিচল সত্যের পথে

২০লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

২০লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান।
প্রেস ব্রিফিংয়ে দেয়া বক্তব্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান, এস.আই মোঃ নূরে আলম সিদ্দিকী, এ.এস.আই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স রোববার সন্ধ্যায় মহাসড়কের গোলচত্বর এলাকায় ব্রাহ্মনবাড়িয়া থেকে বগুড়াগামী ঢাকা মেট্রো-ট-১৪-৭৭১৩ নং ট্রাকে অভিযান চালিয়ে ১২ বস্তায় রাখা ৫ মন গাঁজাসহ ট্রাক চালক মিলন হোসেন মন্টু (২৪) হেলপার রবিউল আউয়াল (২৫) ও গাঁজাবহনকারী দোলন (৪০)কে আটক করে। যার ক্রয়কৃত বাজার মূল্য ২০ লাখ টাকা। আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য বলে ধারনা করছে পুলিশ। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…