কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মা‌নিকগ‌ঞ্জের ঘিওর উপ‌জেলার পুখুরিয়া নামক স্থানে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় আবুল বাশার (৩২) নামে পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি বাশারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার টাঙ্গাইলের কালীহাতি থানায় কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার আওলাদ ভাদরীর ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, আবুল বাশার ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ শিবালয় উপজেলার তেওতা গ্রামের আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চিকিৎসক দেখানোর জন্য মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প‌রে নিহত পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…