কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা রামেশ্বরের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন।

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের কিশোরীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রামেশ্বর (৬৭) আর নেই। বুধবার সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা রামেশ্বরের অন্ত্যেষ্টিক্রিয়া আজ বুধবার বেলা আড়াইটায় আক্কেলপুর গ্রামে পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়। এর আগে প্রয়াতের প্রতি পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা ও শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরসহ আরো অনেকে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…