কাগজ২৪ — অবিচল সত্যের পথে

যুবলীগ নেত্রী কোহিনূর ফেরদৌস কণার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা-৫ সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভানেত্রী নাজমা আক্তারের নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনূর ফেরদৌস কণা।

করোনাকালীন দুর্যোগে শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে তিনি নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, করোনার মহামারী ও লক ডাউনের কারনে অনেকে অসহায়ের মতো জীবন-যাপন করছেন। কিন্তু লজ্জার কারণে অনেকে মুখ ফুটে কারো কাছে কিছু চাইতে পারেন না। আমি রাতের আঁধারে নিজেই সাধ্যমতো সেই সকল পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। আমরা সকলেই যদি সাধ্যনুয়ায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দেই, তাহলে অনেক পরিবার উপকৃত হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…