কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রফিকরাজু ক্যাডেট একাডেমি নবীনবরণ অনুষ্ঠিত

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের শিক্ষানগরী খ্যাত এলেঙ্গায় রফিকরাজু ক্যাডেট একাডেমী স্কুল প্রাঙ্গণে নবীনবরণ, কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি রফিকরাজু ক্যাডেট একাডেমি এলেঙ্গা শাখা এ আয়োজন করে।

রফিকরাজু ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক ঈমান আলী রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন। অনুষ্ঠান উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ নুর-এ-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, স্বাগত বক্ত রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর সাইফুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্ত রাখেন এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, এলেঙ্গা প্রেস ক্লাবের সহ সভাপতি আজিজুল হক জুয়েল, শিক্ষক নেতা খাদেমুল ইসলাম মাস্টার, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, মেহেরুল ইসলাম, বরকত আলী, এলেঙ্গা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মনির হোসেন মোল্লা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রফিকরাজু ক্যাডেট একাডেমি এলেঙ্গা শাখার পরিচালক শারমিন আক্তার। প্রথম পর্বের আলোচনা শেষে দ্বিতীয় পর্বে কৃতি ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…