কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রায়ের পর মিছিলের চেষ্টাকালে বরিশালে যুবদল সভাপতি-সম্পাদক আটক

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে বরিশাল মহানগর যুবদলের সভাপতি ও সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রায় ঘোষণার পর বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর বান্দ রোড নদী বন্দর এলাকায় বিক্ষোভ মিছিলের চেষ্টা করে মহানগর যুবদল। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং নগরীর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান তারেককে আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…