কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতের ঘটনার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের সাজা দেওয়ায় সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি কিছুদূর অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন। বক্তারা দাবি করেন, এই মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে সাজা দেওয়া হয়েছে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম উদ্দিন আহমদ, রেজাউল হক, আনিুসল হক, আ ত ম মিসবাহ, আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…