কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের জুলফিকার হায়দার কামাল লেবু জয়ী

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু বিজয়ী হয়েছেন। রবিবার রাত দশটায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। উপজেলার মোট ৬৯ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু ৫০হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহম্মদ আবুসাঈদ মিয়া (অধ্যক্ষ সাঈদ আজাদ)আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪৩৬ ভোট।

এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কাজী শফিউল ইসলাম বাদল উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩১ হাজার ৬৫১ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা লুৎফা আনোয়ার প্রজাপতি প্রতীক নিয়ে ৫০ হাজার ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ উপজেলায় ৬৯ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২লাখ ১২ হাজার ৯৮৭ জন। মোট ভোটার উপস্থিতি ৮৮হাজার ৪৮৪ ভোট।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…