কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা থেকে একটি রিভলবার ও একটি ওয়ান শুটারগানসহ সজিব নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বুধবার এ তথ্য জানান ।

সজিব আহম্মেদ (২৯) বেড়াডোমা এলাকার মৃতঃ আয়নাল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি দল বেড়াডোমার সজিবের বাড়ির দক্ষিণ পার্শ্বের বাগানে অভিযান চালায়। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ সজিবকে গ্রেফতার করে তারা।

র‌্যাব কমান্ডার আরো জানান, সজিব জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ আশপাশ এলাকায় ডাকাতি, খুন ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয়ভীতি, হুমকিসহ বিভিন্ন অপরাধমুলক কাজে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩’এর বিজেও-৪৬১১২ ডিএডি মোঃ শাকিরুর রহমান বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…