কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল গড়তে চাই - নাগরিক মতবিনিময় সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল সোসাইটি, ঢাকা আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আগামী নির্বাচনে টাঙ্গাইল সদর আসন থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যাক্ত করে নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বনানী ডুফা সেন্টারে অনুষ্ঠিত নাগরিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ডঃ অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম।
ঢাকায় বসবাসরত টাংগাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিপুল সংখ্যক মানুষ উক্ত নাগরিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও বিএনপি'র রাজনীতির অকুতোভয় সৈনিক সুলতান সালাউদ্দিন টুকু যাতে আগামী নির্বাচনে মনোনয়ন পেয়ে টাংগাইল জেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এজন্য নাগরিক মতবিনিময় সভা থেকে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…