কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে-কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সকল সরকারী কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়ে কৃষি মন্ত্রী ডক্টর মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রতিটি দপ্তর থেকে জনগন যাতে দ্রুততম সময়ের মধ্যে ঝামেলাহীনভাবে সেবা পায় সে লক্ষ্য সকল কর্মকর্তাকে কাজ করতে হবে।

কৃষি মন্ত্রী গতকাল রবিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পাঁচ বছরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি অংগিকার বাস্তবায়ন করবেন।

জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ছোট মনির, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

সভায় জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…