কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সাড়ে ৩ হাজার মোটর সাইকেল ও ৩০০ মাইক্রোবাস এবং ২৫০ টি লেগুনা নিয়ে নির্বাচনী শোডাউন দিলেন পাবনা-২ আসনের এমপি আজিজুল হক আরজু

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রায় সাড়ে ৩ হাজার মোটর সাইকেল, ৩ শতাধিক মাইক্রোবাস ও ৩ শতাধিক সিএনজি চালিত অটোরিকশা নিয়ে নির্বাচনী শোডাউন দিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুল হক আরজু। শনিবার বিকেলে নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মী ও তার সমর্থকদের নিয়ে তিনি এই শোডাউন দেন।
শোডাউনটি নগরবাড়ী থেকে শুরু হয়ে সুজানগরের সাতবাড়িয়া, নাজিরগঞ্জ, সাগরকান্দি, বেড়া উপজেলার মাসুন্দিয়া, রুপপুর, ঢালারচর, কাজিরহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নাটিয়াবাড়ী স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় সংসদ সদস্য আজিজুল হক আরজু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদানের পাশাপাশি লিফলেট বিতরণ করেন।
পরে বিকেলে কাশিনাথপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় আজিজুল হক আরজু বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ শান্তিতে আছে। এর ধারবাহিকতা বজায় রাখতে সাধারণের মানুষের কাছে নৌকায় ভোট দেয়ার আহবান জানাতে এই শোডাউন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন আরজু। বলেন, তিনি ছাড়া যদি প্রধানমন্ত্রী অন্য কাউকে নৌকা প্রতিক দেন তার পক্ষেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…